কক্সবাজারের সেন্টমার্টিনগামি পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে শীঘ্রই

 


আগামী ২৮ নভেম্বর বা পহেলা ডিসেম্বর থেকে কক্সবাজারের সেন্টমার্টিনগামি পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।





গত ১৯ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত ৬ সদস্যের একটি কমিটি গঠন করে। এতে কক্সবাজার সদর ও টেকনাফের ইউএনওকে আহ্বায়ক করা হয়।


নিজাম উদ্দিন আহমেদ বলেন, সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য জেলা প্রশাসনের কাছে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। ওই আবেদনের প্রেক্ষিতে সোমবার জেলা প্রশাসন ‘কেয়ারি সিন্দাবাদ’ জাহাজ কর্তৃপক্ষকে অনুমতি দেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপে ২ হাজারের বেশি পর্যটক যাতায়াত করতে পারবে না। এছাড়া নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে দ্বীপে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন।

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হলেও কোন স্থান থেকে ছাড়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় কর্তৃক গঠিত এ সংক্রান্ত ৬ সদস্যের কমিটি।

Post a Comment

Previous Post Next Post