বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ ধনী ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ সর্বকালের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। বর্তমানে তার সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলারে। যা তাকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ নিয়ে ধনী ব্যক্তির তকমা দিয়েছে।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বিগত কয়েক দিনে তার সম্পদের পরিমাণ বেড়েছে ৯ দশমিক ২৪ বিলিয়ন ডলার।
এই তালিকায় থাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তিটি হলেন অনলাইন রিটেইলার চেইন আমাজনের মালিক জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। অর্থাৎ ইলন মাস্কের সম্পদের পরিমাণ তার চেয়ে প্রায় ১৩০ বিলিয়ন ডলার বেশি।
মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমার আছেন তালিকার নবম স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার। এছাড়া তালিকার ১০ম অবস্থানে থাকা ব্যক্তিটি হলেন গুগলের আরেক প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। তার মোট সম্পদ ১৪১ বিলিয়ন ডলার।
ভারতীয়দের মধ্য থেকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের শীর্ষ ২০—এ জায়গা করে নিয়েছেন রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি। ৯৫ দশমিক ৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তিনি আছেন তালিকার ১৭ নম্বরে। এছাড়া আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি আছেন তালিকার ২১ নম্বরে। সম্প্রতি এই কেলেঙ্কারিরে জেরে কয়েক বিলিয়ন ডলার হারালেও তার মোট সম্পদের পরিমাণ এখনও ৭০ দশমিক ৮ বিলিয়ন ডলার।
Tags
News

