রোনালদো চলে যাচ্ছে তুর্কিতে থাকছে না আল হিলালে

 


সৌদি প্রো লিগেও মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক হাজার গোলের মাইলফলক ছোঁয়া তার জন্য খুব বেশি কঠিন মনে হচ্ছে না। কিন্তু আল নাসরের হয়ে এই মৌসুমেও লিগ শিরোপা জেতা তার জন্য কঠিনই মনে হচ্ছে। আল হিলাল ও আল ইত্তিহাদের সঙ্গে এই মৌসুমেও পেরে উঠছে না আল নাসর। এমন অবস্থায় রোনালদোর ফের ইউরোপে ফেরার গুঞ্জন বাতাসে। শোনা যাচ্ছে এই পর্তুগিজ মহাতারকাকে দলে ভেড়াতে আগ্রহী তুরস্কের সুপার লিগের জায়ান্ট ফেনেরবাচে। পর্তুগিজ কোচ জোসে মরিনহোর অধীনে রোনালদো রিয়াল মাদ্রিদে খেলায় এবং উভয়ের সুসম্পর্ক থাকায় সেই গুঞ্জন বেশ জোরালই হচ্ছিল। যে ব্যাপারে এবার মুখ খুলেছেন এই পর্তুগিজ কোচ।


গুঞ্জন উঠেছিল পর্তুগিজ কোচ জোসে মরিনহো তার স্বদেশি এবং এক সময়ের শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদোকে তুর্কি সুপার লিগে ভেড়ানোর চেষ্টা করছেন। এ ব্যাপারে নাকি মুঠোফোনে তাদের আলোচনাও হয়েছে। তবে এই গুঞ্জন এবার উড়িয়ে দিয়েছেন পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ।



রিয়াল মাদ্রিদে মরিনহোর অধীনে খেলেছেন রোনালদো। একসঙ্গে তারা ২০১১-১২ মৌসুমে লা লিগার শিরোপাও জিতেছেন। জিতেছেন কোপা দেল রে'র শিরোপাও। এরপর দুজনার পথ আলাদা হয়ে গেলেও সুসম্পর্ক এখনও রয়েই গেছে। মরিনহোর কাছেই জানতে চাওয়া হয়েছিল আল নাসরের মহাতারকা রোনালদোর দলবদল সম্পর্কিত গুঞ্জনের ব্যাপারে। ২০২৫ সালে মৌসুম শেষে আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে কি সত্যিই সুপার লিগে পা রাখবেন রোনালদো?


এই মৌসুমেই ফেনেরবাচের কোচ হিসেবে যোগ দিয়েছেন মরিনহো। তার অধীনে সুপার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী গালতাসারের আধিপত্য ভেঙে শিরোপার স্বপ্ন দেখছে ফেনেরবাচের সমর্থকরা। তবে লিগের ১২ ম্যাচ শেষে গালতাসারের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে মরিনহোর দল।



একই অবস্থা রোনালদোর আল নাসরেরও। লিগের সবশেষ ম্যাচে শুক্রবার (২৩ নভেম্বর) আল কাদিসিয়াহ'র কাছে ২-১ গোলে হেরে গেছে রোনালদোর দল। ফলে লিগের শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে পড়েছে। লিগে টিকে থাকতে দ্রুত ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই রোনালদোর দলের।



Post a Comment

Previous Post Next Post