ঘরে বসে ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইন




 বাংলাদেশে ঘরে বসে ট্রেনের টিকিট কাটার জন্য অনলাইনে টিকিট বুকিং প্রক্রিয়াটি বেশ সহজ। আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে।

 

  • রেজিস্ট্রেশন (যদি আগে না করে থাকেন)


1. ওয়েবসাইটে যান: www.eticket.railway.gov.bd - এটি বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল টিকিট বুকিং সাইট।


2. অ্যাকাউন্ট তৈরি করুন



"Sign Up" বা "Register" এ ক্লিক করুন।


আপনার নাম, ফোন নম্বর, ইমেইল, এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।


প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট ভেরিফাই করুন।



  • লগইন



1. রেজিস্ট্রেশন সফল হলে, আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইটে লগইন করুন।


  • ট্রেন ও টিকিট নির্বাচন



1. "Buy Ticket" অপশনে ক্লিক করুন।


2. আপনার যাত্রার স্টেশন, গন্তব্য, তারিখ, এবং শ্রেণি (শোভন, এসি ইত্যাদি) নির্বাচন করুন।


3. ট্রেনের সময়সূচি এবং আসন সংক্রান্ত তথ্য দেখতে পাবেন।


  • ট্রেন নির্বাচন এবং সিট পছন্দ করা 

   
ধাপ :-০১ (ট্রেন নির্বাচন)
ধাপ :-০২ (সিট নির্বাচন)


1.আপনি প্রথমে আপনার সময় অনুযায়ী ট্রেন নির্বাচন করুন

২.  কমলা রঙের বক্স থাকলে টিকিট বুক করা রয়েছে, সবুজ রঙের বক্স থাকলে টিকিট প্রক্রিয়াধীন রয়েছে, সাদা রঙের বক্স থাকলে সিট খালি রয়েছে 

৩. এর পরে আপনার পছন্দ মত সিট নির্বাচন করে "Continue purchase" এ ক্লিক করুন 


  •  পেমেন্ট






1. পেমেন্ট করুন: বিকাশ, রকেট, নগদ বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।


2. পেমেন্ট সফল হলে একটি ই-টিকিট পাবেন, যেটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন বা মোবাইলে সংরক্ষণ করতে পারেন।

3. এর পরে বিকাশ নাম্বার দিলে একটি ওটিপি আসবে ওটিপি বসিয়ে দিলে পেমেন্ট হয়ে যাব


ধাপ ৫: যাত্রার সময়




স্টেশনে যাওয়ার সময় আপনার ই-টিকিট এবং একটি বৈধ আইডি কার্ড সঙ্গে নিয়ে যান। স্টেশনে এটি দেখিয়েই যাত্রা করতে পারবেন।


মোবাইল অ্যাপ (ঐচ্ছিক)


আপনি চাইলে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল অ্যাপ থেকেও টিকিট কাটতে পারেন। এটি Google Play Store থেকে ডাউনলোড করতে পারবেন।


এতে ঘরে বসে খুব সহজেই ট্রেনের টিকিট নিশ্চিত করতে পারবেন।

Bd Railway app Link :- https://play.google.com/store/apps/details?id=com.shohoz.dtrainpwa

Post a Comment

Previous Post Next Post